বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্মসচিব ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) ড. আব্দুল মান্নান। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বদলগাছীতে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সার্বিক বিষয়ে তাঁকে অবহিত করেন। আরো উল্লেখ্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. আব্দুল মান্নান মহোদয় ইতিপূর্বে বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।