• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রামদা-ছুড়ি-সরকি-তাঁরকাটা প্লাস ও ভারতীয় গরু উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পলায়ন আসামীর

Reporter Name / ৩০২ Time View
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুটি টহল দলের অভিযানে কিরণগঞ্জ এবং আজমতপুর সীমান্তে মালিকবীহিন ১টি ভারতীয় গরু, রামদা, ছুড়ি, সরকি, তাঁর কাটা কাটার প্লাস, লোহা উঠানোর প্লাস এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, ২১ আগস্ট ভোর ৪ টার দিকে কিরণগঞ্জ বিওপির নায়েবে সুবেদার মো.জাহাংগীর আলম’র নেতৃত্বে বিজিবির টহল দল জমিনপুর হারুনের বাড়ির পাশ থেকে মালিকবিহীন ১ টি ভারতীয় গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত গরুটি কাস্টমে জমা দেয়া হয়।

২২ আগস্ট সকাল ৭ টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো.আমীর হোসেন মোল্লা পিএসসি ও আজমতপুর বিওপির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএসসহ বিজিবির সঙ্গীয় ফোর্স অভিযান দুটি চালায়।

এ সময় ১টি রাম দা, ২টি ছুরি, ১টি সরকি, ১টি তার কাটা কাটার প্লাস, ১টি লোহা উঠানোর প্লাস এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে আজমতপুর মোল্লাটোলা গ্রামের তাহিরের ছেলে নঈমোর (৩৫) পালিয়ে যায়। উদ্ধার মালা মালের আনুমানিক সিজার মূল্য ৪ হাজার ৯৪০ টাকা। মালামালসহ পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সব ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category