• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে যুবকের লাশ উদ্ধার

Shadesh Mahato / ২২৫ Time View
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে নিখোঁজের ৩ দিনপর মুশরিভুজা বাজারের পশ্চিমে ক্যানেলের পানি থেকে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।

নিহত গরু ব্যবসায়ী রাকিবুল ( ৩৫) উপজেলার দলদলী ইউনিয়নের মুশরিভুজা গ্রামের মুনিসুর আলীর ছেলে।গত ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি নিহত রাকিব।

রবিবার ২২ আগষ্ট দুপুর ১টার দিকে উপজেলার মুশরীভূজা বাজারের পশ্চিমে সুইচ গেট ক্যানেলের পানিতে খেলতে যাওয়া ছোট ছোট ছেলে মেয়েরা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে তাদের চিৎকারে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

নিখোঁজের দিন রাত দেড়টার দিকে একটি মোবাইল নাম্বার থেকে তাঁর ভাই সাইদুর রহমান ও বন্ধু রবুকে ফোন দিয়ে ৩ লাখ ৮৪হাজার টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা পরিবারের পক্ষ থেকে দিতে রাজি হয়ে কোথায় আসতে হবে জানতে চাইলে তাঁরা জায়গার নাম জানাতে রাজি হয়নি বলে রাকিবুলের স্ত্রী জানান।

নিহত রাকিবুলের স্ত্রী রুবা আরো জানান, এ সব ঘটনার পরদিন শুক্রবার সকালে ভোলাহাট থানায় গিয়ে আমি বাদি হয়ে জিডি করি। তিনি বলেন, আমার স্বামীর কারো সাথে শত্রুতা ছিল না। তবে আমার প্রতিবেশীর সাথে বেশ কিছু দিন পূর্বে ঝগড়া হয়েছিল। তখন সে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তিনি স্বামীর এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীরা জানান, গুমের ৩দিন পর মুশরীভূজা সুইচ গেট ক্যানেলের পানিতে দুপুর ১টার দিকে ছোট ছোট ছেলে মেয়েরা মোঃ রাকিবুলের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পায় রাকিবুলের মাজায় ইট ভর্তি বস্তা বাঁধা আছে। তাঁকে হত্যা করে পানিতে ডুবিয়ে রাখা হতে পারে বলে ধারনা করেন।

তারা বলেন, জিডির আলোকে পুলিশ রাকিবুলের প্রতিবেশী মোঃ হাসিমের ছেলে মোঃ নাদিম (২৬) ও মোঃ হুমায়ুনের স্ত্রী মোসাঃ আলেমা (২৭)কে আটক করেছে পুলিশ।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca