• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নেসকো’র প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মোঃ ফারুক আহাম্মেদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জে নেসকো কর্তৃক প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে ও সব এলাকায় গণশুনানীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ নাগিরক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ বাদশা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা লেনিন প্রমাণিক, শহানেওয়াজ দুলাল, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি এ্যাডভোকেট এবিএম সাইদুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, মুকুল হোসেন, মোঃ জারজিস প্রমূখ।
বক্তাগণ হুশিয়ারি দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোন মূল্যে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন প্রতিহত করা হবে। এছাড়া এবিষয়ে সব এলাকায় গণশুনানীর দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca