• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বাগমারা গনিপুর ইউপি’তে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৮৭ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।

মঙ্গলবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান, উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, কার্যসহকারী বলরাম বিশ্বাস, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. লুৎফর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, প্রভাষক শাহিনুল হক, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সদস্য আব্দুস সোবহান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ। স্কুল ভবনটির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca