• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় জাল দলিল করে জমি দখল আদালতে মামলা

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জাল দলিল করে জমি দখল করায় আদালতে মামলা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতবক নামক গ্রামে। ভুক্তভোগী ও মামলার বাদী মো. এজাহার আকন (৪৫) বলেন, আমার বাবা মৃত. আ. খালেক আকন এ পর্যন্ত যতগুলো ব্যাংকিং কার্যক্রম, দলিল বেচা কেনাসহ সকল ধরণের কার্যক্রমে তিনি তার হাতের টিপসই ব্যবহার করেছেন। তিনি স্বাক্ষর দিবেন তো দূরের কথা তিনি জীবনে কোনদিন পড়ালেখাই করেন নি। কিন্তু এলাকার অসাধু কাজী মোশারফ হোসেন মোল্লা (৫৫) এবং মো. নজরুল মুহরী (৫৪) একত্রিত হয়ে জাল দলিল তৈরি করে আমাদের জমি দখলের চেষ্টা করতেছে। তারা যদি আমাদের জায়গা বাবার কাছ থেকে কিনেই থাকেন তাহলে বাবা জীবিত থাকা অবস্থায় কেন আসেন নাই? বাবা মারা যাওয়ার পরে তারা বাবার নামে ভূয়া (জাল) দলিল তৈরি করে বাবার স্বাক্ষর বানিয়ে জমি দখল করতে আসে। অথচ বাবা পড়ালেখা জানতেন না। তাই আমি সঠিক বিচার পাওয়ার জন্য অসাধু কাজী মোশারফ হোসেন মোল্লা এবং মো. নজরুল এই প্রতারক চক্রের বিরুদ্ধে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং- ৮৭/২১ তারিখ- ৩১/০১/২০২১ খ্রি.। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী ডিবি পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca