শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক্’। বুধবার সকালে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর কমিউনিটি সেন্টারে উপজেলার ৩১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়। এরমধ্যে করোনায় মৃত ১ পরিবারকে ৭ হাজার টাকা ও ৩০ টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারঃ সভাপতি জিয়াউর রহমান । এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মেডিকেল টেকনোলজিস্ট মুনসুর আলম প্রমুখ । আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালী বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুম, সাধারন সম্পাদক ফজলুর রহমান, সেবাই রহনপুর এর এমডি ইলিয়াস কুদ্দুস।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক্ এর সাধারন সম্পাদক ফজলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জের কিছুউদ্যোগে প্রবাসী সেবামূলক সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক্ ‘ প্রতিষ্ঠা করেন। মানবতার কল্যানে কাজ করার অঙ্গীকার নিয়ে ২০১৪ সালে এর যাত্রা শুরু হয়।