• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাগরপুরে ঔষধ ব্যবসায়ী আরিফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারের ঔষধ ব্যবসায়ী কাজী আরিফ মেডিকেল হলের সত্ত্বাধিকারী মোঃ আরিফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এক প্রবাসীর স্ত্রী তার বিরুদ্ধে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মোঃ আরিফ উপজেলার কলিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাগরপুর সদর বাজারের কাজী আরিফ মেডিকেল হলের স্বত্বাধিকারী আরিফ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কে কুপ্রস্তাব দিয়ে আসছে। কু- প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত আরিফ সুযোগ খুঁজতে থাকে। গত ২৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় বাবু মাষ্টারের বাড়ীর গলিতে তাহার যৌন কামনা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জড়াইয়া ধরে ও পরিহিত বোরকা টেনেহিঁচড়ে ছিড়ে ফেলে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাগরপুর থানায় অভিযোগের পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছে ।
এ ব্যাপারে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার বলেন, এ ঘটনায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অপরাধে একটি মামলা রজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category