• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ ব্যাক্তি আটক

Reporter Name / ৩২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই পালসার মোটরসাইকেল ও ৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামী হলো: জেলার শিবগঞ্জ থানাধীন চাঁদ শিকারী গ্রামের খাইরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৬),ছোট টাপ্পু গ্রামের মৃত আঃ কাইয়ুম আলীর ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও হাজার বিঘী চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২)।

ডিবি সুত্রে জানা যায়, পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১আগষ্ট) ২১:৪৫ ঘটিকায় ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
বিনোদনপুর চামাটোলা বাজার থেকে ১টি চোরাই পালসার মোটরসাইকেলসহ ২জনকে আটক করে এবং হাজার বিঘী চাঁদপুর পাকা রাস্তার উপর হতে ৫৮ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca