• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কোম্পানীগঞ্জের মুছাপুরে ১৪৪ ধারা জারি

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর।
তিনি বলেন, একই স্থানে সভা ডাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য রংমালা বাজারের পাঁচ কিলোমিটারের মধ্যে রবিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র কাদের মির্জার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল দীর্ঘ ১২ বছর ধরে রংমালা দারুস সুন্নাহ সিনিয়র মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জুলাই মাসে ওই কমিটির মেয়াদ শেষ হলে সভাপতি পদে ইস্কান্দার হায়দার চৌধুরীকে বাদ দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও মিজানুর রহমান বাদলের অনুসারী সেতুমন্ত্রীর ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জুকে আহ্বায়ক প্রস্তাব করে মাদ্রাসা অধ্যক্ষ বোর্ডে প্রস্তাব পাঠানো হয়। ২ আগস্ট মাহবুবুর রশিদ মঞ্জুকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের আহ্বায়ক করে প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রতিবাদে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বসুরহাট পৌরসভার হলরুমে রংমালা বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেন মেয়র আব্দুল কাদের মির্জা।অপরদিকে, মাহবুবুর রশিদ মঞ্জু তাদের অনুসারী আওয়ামী ওলামা লীগ নেতা ও রংমালা দারুস সুন্নাহ সিনিয়ির মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুনকে অপমানের প্রতিবাদে একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca