• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বকুল খরাদীর নৌকার পক্ষে গণসংযোগ

Reporter Name / ৩৬০ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বকুল খরাদী ইউনিয়নের সাধারণ জনগনের মাঝে নৌকার পক্ষে গণসংযোগ ও মতবিনিময় করেন।

বুধবার সন্ধ্যায় গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী,গোয়ালকান্দি, সাজুরিয়া ওয়ার্ডের সকল জনগনের সাথে গণসংযোগ মতবিনিময় করেন।

মতবিনিময় কালে বকুল খরাদী বলেন, আসন্ন নির্বাচনে পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিঃ এনামুল হক যাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনিত করবেন আমরা তার পক্ষে কাজ করবো। মনোনয়ন প্রকাশ হলে সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গোয়ালকান্দি ইউনিয়নের জনগন সব সময় আওয়ামী লীগের পক্ষে ছিল ও আগামী নির্বাচনেও আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর পক্ষে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবুল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহসিন আলী,আওয়ামী লীগ নেতা স্বপন আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আফজাল হোসেন,সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মুসা প্রামানিক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শ্যামল,যুবলীগ নেতা বোরহান উদ্দিন, শাহীন আলম সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca