• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে পৌর জামায়াতের ৭নং ওয়ার্ড এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৪ চিকিৎসক অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থার হুঁশিয়ারি ‎ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় দৃষ্টি ফিরে পাচ্ছেন ২২ জন ‎ গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল ঘোড়াশাল পলাশ সার কারখানার উৎপাদন চাঁপাইনবাবগঞ্জে ২ টাকায় ইফতার: শহীদ জিয়ার আদর্শে এক অনন্য মানবিক আয়োজন জয়পুরহাটে জমে উঠেছে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা ঝিনাইদহে ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা। ঝিনাইদহে পুঁইশাকের ফল ‘মেচড়ী’ চাষে কৃষকদের স্বপ্নপূরণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকটের শঙ্কা

নাগরপুরে শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা;হাসপাতালে ভর্তি

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে এক স্কুল শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে।হামলায় আহত স্কুল শিক্ষক গোপাল চন্দ্র দত্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী গোপাল চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান,বুধবার (৮ সেপ্টেম্বর) আমি সকাল ৭ ঘটিকার সময় ভোর বাজার থেকে বাজার করে বাড়ি ফিরে আসার সময় পূর্ব শত্রুতার জেরে হরিপদ শীল (৩৫), সুশীল শীল (৬০), সুকুমার শীল ( ২৪), পলাশ শীল (৩০) গং আমার উপর আকস্মিক হামলা চালায়। এছাড়া তারা আমার নিকট থেকে জোর পূর্বক ১৫০০০ টাকা নিয়ে যায়। আমি পূর্বে বিবাদীদের সমাজে অন্তর্ভুক্ত ছিলাম এবং দূর্গা পূজা উদযাপন করতাম। কিন্তু এখন বিবাদীরা পূজা উদযাপন না করায় আমি জয়ভোগ কালা/ তপন সরকারের সমাজে যুক্ত হই। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা আমি সহ আমার ছেলে তপন ও মেয়ের উপর হামলা করে। এ হামলার ঘটনায় আহত শিক্ষকের মেয়ে নিপা রানি দত্ত বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category