• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রহনপুর ইউপি সদস্য জোসনা বেগম সাময়িক বরখাস্ত

Reporter Name / ৩১০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক,
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য জোসনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ১ সেপ্টেম্বর ২০২১ উপসচিব মোহাম্মদ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানা যায়, ইউপি সদস্য জোসনা বেগম জনৈক এরিনা বেগমের দুস্থ মাতার কার্ডের চাউল অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছিল, মর্মে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মহোদয় তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করেন। স্থানীয় তদন্তে এ সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহি অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ মিজানুর রহমান জানান, যেহেতু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি ১ শাখা থেকে জোসনা বেগমকে বরখাস্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত পত্র ৯ সেপ্টেম্বর ২০২১ আমাদের হস্তগত হয়েছে, সুতরাং পত্রের আলোকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca