• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুহাম্মদ মনজুর হোসাইন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সিইও নঈম নিজাম সহ দেশের শীর্ষ পর্যায়ের ৪টি সংবাদ মাধ্যমের সম্পাদক সহ ১১জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা ।

মানববন্ধনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার প্রেসক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন সহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করায় দেশ বরেন্য সাংবাদিক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, ইনামুল হক চৌধুরীসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আজ দেশের সাংবাদিক সমাজ মেনে নিতে পারছেনা এবং পারবেনা। অবিলম্বে উদ্দেশ্যমূলক ওই মামলা প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca