• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা মনে করছেন এতে কমপেক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনা ঘটে। ওই ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান জানান, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী হাইস্কুলের দক্ষিণ পাশের বাজারে শুক্রবার রাতে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ এলাকা থেকে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়।উপস্থিত লোকজন আগুন নিভানোর জন্য আপ্রান চেষ্টা চালায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এর মধ্যেই নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কালাম সিকদারের মুদি দোকান, ইদ্রিস প্যাদার মুদি দোকান ও বসত ঘর, নাসির গাজীর রেস্টুরেন্ট, লোকমান খার মুদি দোকান, দোকান শাহ আলম প্যাদার ওষুধের দোকান, হালেম প্যাদার মুদি দোকান, মিজানুর প্যাদার কাপড়ের দোকান, পরি বেগমের টেইলরিং দোকান পুড়ে ছাই হয়ে যায়।জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সাধ্যমতো সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca