• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সোহাগপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঘন্টা বাজল দেড় বছর পর

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বেলকুচি প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের পদচারণা ছিল না দেড় বছর। অ্যাসেম্বলিতে কোমলমতি শিক্ষার্থীদের মিষ্টি কণ্ঠে শোনা যায়নি জাতীয় সংগীত। চক-ডাস্টার-ঘণ্টার পাশাপাশি ধুলোর আস্তরণ পড়েছিল শ্রেণিকক্ষে। সব কিছু মাড়িয়ে দীর্ঘ দিন পর বেজেছে বিদ্যালয়ের ঘণ্টা। ঘণ্টা বাজিয়ে রোববার সকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।

বেলকুচি পৌর এলাকার সোহাগপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কথা হয় দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম ও সাব্বির সঙ্গে। তারা জানায়, দীর্ঘদিন পর স্কুল খুলে দেওয়ায় তারা মহাখুশি।

নাঈম বলে, করোনা মহামারিতে বাড়িতে এক প্রকার বন্দি অবস্থায় ছিলাম। ঘরে বন্দি থাকতে গিয়ে মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। মা-বাবা ঘরের বাইরে বের হতে দিতো না। মোবাইলে অনলাইন ক্লাস, ইন্টারনেট আর টিভিতে মন ভরছিল না। শিক্ষকদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণের মজা আলাদা। করোনার কারণে আমরা শিক্ষকদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণে বঞ্চিত ছিলাম।

সাব্বির বলে, সরাসরি শিক্ষা গ্রহণে এক প্রকার আনন্দ হয়। সেই আনন্দ থেকে আমরা এত দিন বঞ্চিত ছিলাম। করোনা যাতে আর সেই আনন্দ থেকে বঞ্চিত না করে তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করে সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এস এম শহিদুল রেজা বলেন, শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ক্লাস নেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে ক্লাস শুরু করা হয়েছে। এ ছাড়া করোনায় শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্ন না ঘটে, স্বাস্থ্যবিধি প্রতিপালনে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে।

বেলকুচি উপজেলা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা সম্বলিত পরিপত্র সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। এ সপ্তাহে শুক্র ও শনিবার প্রতিষ্ঠান খোলা রেখে শনিবারের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা এবং নো মাস্ক, নো সার্ভিস মেনে শিক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসাতে বলা হয়েছে।

পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার সকল বিধান মেনে চলতে হবে। তাপমাত্রা মাপার যন্ত্র, আইসোলেশন কক্ষ স্থাপন, পর্যাপ্ত পানির কল, বেসিন স্থাপনসহ বিশেষ ক্লাস রুটিন, ডিজির নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তা বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে। সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গিয়ে প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক হোস্টেল আছে তা বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca