• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রহনপুর পি.এম.আইডিয়াল কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: রহনপুর পি.এম.আইডিয়াল কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভা সাবেক মেয়র তারিক আহমদ, আলিনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক মুক্তারুল ইসলাম সুমন, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, রহনপুর পি.এম.আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, সহকারী অধ্যাপকদ্বয় মোহসিন আলী, তরিকুল ইসলাম বকুল, সাদিকুল ইসলাম (ই.ই), প্রভাষকদ্বয় মিজানুর রহমান, আনিসুর রহমান, শাহরিয়ার হোসেন, মশিউর রহমান, নাজিম উদ্দিন সরকার,আবু রায়হান, সাংবাদিক কায়সার আলী (এম,পি’র পি,এস) প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের দরপত্র মূল্য প্রায় ২কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৪শত ৯১ টাকা। পয়নিস্কাশন, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজ সহ ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ ১বছর ৬ মাসে সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca