• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু

বাগমারায় সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম

Reporter Name / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাগমারা থানাধীন
আউচপাড়া ইউপির মুগাইপাড়া বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধে এবং অত্র এলাকায় চলমান দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। এ সময় তিনি বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে। আর টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

আয়োজিত সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ করতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানানো হয়। বাগমারা থানা পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category