• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে ছাত্র-ছাত্রীর মাঝে মাস্ক বিতরণ

Reporter Name / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) তারই ধারাবহিকতায় করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল এর নির্দেশে ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর মাঝে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মাস্ক বিতরণ করা হয়।

ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রুদ্র এর পরিচালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিশু ও শিল্পকলা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল জলিল।

পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম আকাশ বলেন, করোনা প্রতিরোধ করতে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীর মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগ।

এ সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রুদ্র বলেন, মাস্ক পরার মাধ্যমে অনেক রোগ থেকে বেঁচে থাকা যায়। আমরা সবাই মাস্ক পড়বো ও স্বাস্থ্যবিধি মেনে চলব।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম, সোহাগ, ফাইসাল, সহ অনেকেই। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর মাঝে মাস্ক বিতরণের অংশ বিশেষ হিসেবে বাগমারার ভবানীগঞ্জ শিশু ও শিল্পকলা একাডেমী ও ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca