• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে মাটির গর্তে মিললো হেরোইন, গ্রেপ্তার-৩

Reporter Name / ৪৩৫ Time View
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকায় ১০ বোতল ফেনসিডিলসহ মসজিদ পাড়ার ১যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও চুরির অভিযোগে শুভ নামে আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে সদর উপজেলার চাঁপাই-পলশা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মোসা. আসিয়া খাতুন আসমা নামে ১ নারীকে গ্রেপ্তার করা করা হয়। আসমা আগে আলীনগর রেলবস্তি এলাকায় বসবাস করত। এর আগেও মাদক নিয়ে সে ধরা পড়েছিল।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫ টার দিকে চাঁপাই-পলশায় পুলিশ অফিসার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এক বাড়িতে তল্লাশী চালায়।

তল্লাসীর এক পর্যায়ে মাটির গর্তে বিশেষ কায়দায় রাখা একটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। গর্তটি যাতে কেউ বুঝতে না পারে সে জন্য গর্তের উপর ফুলের টব রাখা হয়েছিল।

থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন মাদকসহ ৩ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও তিনি মাদক বিক্রেতাদের হুঁশিয়ার করে দেন। মাদক বেচাবিক্রি বন্ধ করে সুস্থ ও সৎ পথে থেকে স্বাভাবিক জীবন যাপন করতেও আহবান জানান ওসি মোজাফফর। এ সব ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca