• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সাপাহারে বরেন্দ্র বাতিঘর পাঠাগারের শুভ উদ্বোধন

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে “বরেন্দ্র বাতিঘর ” নামক পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জবাইবিল জীব বৈচিত্র সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বরেন্দ্র বাতিঘর পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আইহাই ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু, সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মনিরুল ইসলাম মনির সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca