• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

Reporter Name / ৩৫৭ Time View
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে আন্তরিক বিদায় জানান।

বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের আরও একটি ফরমড পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়া জয় করে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যগণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category