• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিল দুর্বৃত্তরা

Reporter Name / ২৯৪ Time View
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে।

পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, এই বেদিতে জাতীয় চার নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে।

এদিকে, সকালে বিষয়টি জানাজানি হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে এরইমধ্যে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category