• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জবাই বিলের নাম শুনলে আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে-খাদ্যমন্ত্রী

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মাছে ভাতে বাঙ্গালী, মাছ খেয়ে মানুষ যেমন তৃপ্তি পায় তেমনি ভাবে পুষ্টিও পায়। জবাই বিলের মাছের কথা শুনলে মৎস্য আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে।” বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জবাই বিলে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। জবাই বিলে মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে পাহাড়ীপুকুর বধ্যভূমিতে বৃক্ষরোপন শেষে পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে ও সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তীক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ১১জন প্রান্তীক চাষীদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা, ৬টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ১০ জন সঙ্গীত শিল্পীদের মাঝে নগদ জনপ্রতি ২৫শ’ টাকা ও নির্যাতিত ৫জন মহিলার মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদস্থ নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca