• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ইমাম হুসাইন (আঃ) এর চল্লিশা উপলক্ষে খাবার ও মাস্ক বিতরণ

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসাইন (আঃ) এর চল্লিশা উপলক্ষে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং পবিত্র কোরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে সুফিয়ান, সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ হকসহ সংগঠন দুটির বিভিন্ন স্তরের কর্মীরা। ইমাম হুসাইন (আঃ) এর চল্লিশা উপলক্ষে ২০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব খাবার, পানি ও মাস্ক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca