• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৩ তম সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

২৭ সেপ্টেম্বর ২০২১ বেলা ১২.০০ টায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়োজিত সর্বোচ্চ ফোরাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৩ তম সভা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি। ২৯ সদস্য বিশিষ্ট পরিষদের সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব তপন কান্তি ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী ও বীমা ব্যক্তিত্ব জনাব শেখ কবির হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাজী আকরাম উদ্দীন আহমেদ, মিসেস প্রীতি চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফেরদৌস আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, জনপ্রশাসনে অভিজ্ঞতা সম্পন্ন সরকারের সাবেক সচিব জনাব মোঃ আবদুল মালেক, এফবিসিসিআই এর সহ-সভাপতি জনাব মোঃ হাবিব উল্ল্যাহ ডন, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহন করেন। সভাটি সঞ্চালনা করেন পরিষদের সচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা।

মাননীয় মন্ত্রী সূচনা বক্তব্যে উপস্থিত সকলকে স্বাগত জানানোসহ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীকালে ভোক্তা স্বার্থ সুরক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজারজাতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরলস কাজ করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানান এবং কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অধিদপ্তরের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন পরিষদের অবগতির জন্য উপস্থাপন করা হয়। এছাড়াও অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরের কার্যাবলীর বিবরণ সম্বলিত বার্ষিক প্রতিবেদন, ২০২০-২০২১ অর্থবছরের এপ্রিল, মে ও জুন ২০২১ পর্যন্ত ১টি ত্রৈমাসিক হিসাব বিবরণী, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা GAIN (Global Alliance for Improved Nutrition) এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির মেয়াদ বর্ধিতকরণ ও নতুনভাবে সম্পাদনযোগ্য চুক্তির বিষয় এবং ক্যাব কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম’ বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয় অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয় যে অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত সময়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করে ১০৭০৩৮ টি প্রতিষ্ঠানকে দণ্ডিত করে ৭৩,৩৯,১৩,২৪২/- জরিমানা আদায় করা হয়েছে এবং একই সময়ে দাপ্তরিকভাবে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করে ৭০১০ টি প্রতিষ্ঠানকে ৪,৮৮,০৬,০০৮/- জরিমানা করা হয়। সভায় আরো জানানো হয় যে, দাপ্তরিকভাবে নিষ্পত্তিকৃত অভিযোগের প্রেক্ষিতে আদায়কৃত জরিমানার ২৫%হিসেবে ৬৯২০ জন অভিযোগকারীকে ১,২০,২৯,৫০২/- প্রদান করা হয়। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত কর্মকান্ডের প্রশংসা করেন। বিশেষভাবে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের মধ্যেও সরকারী সাধারণ এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ ভোক্তা ও ব্যবসায়ী বান্ধব বাজার ব্যবস্থা গঠনে কার্যকর ভূমিকা রাখায় বাণিজ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব তপন কান্তি ঘোষ কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহন করায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান। একইসাথে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca