• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহারে নৌকার মাঝি হতে চান যারা

Reporter Name / ৫৬০ Time View
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতে আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনায় মুখরিত এলাকার গ্রামগঞ্জ ও হাট-বাজার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে সরকার দলীয় মনোনয়নের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচারনায় মাঠে নেমেছেন। দলীয় সমর্থন পেতে গ্রামে গ্রামে, মাঠ-ঘাট সহ মসজিদ ,মন্দির ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২৫/৩০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এছাড়াও জনমত সৃষ্টির লক্ষ্যে দৌড়-ঝাঁপের যেন অন্ত নেই সম্ভাব্য প্রার্থীদের। দলীয় মনোনয়ন ও নৌকার হাল ধরার জন্য যারা প্রচার প্রচারনা চালাচ্ছেন তাদের নাম লোকমুখে সরব। যাদের নাম ইতিমধ্যে শোনা গেছে তারা হলেন; ১নং সাপাহার সদর ইউনিয়নের চলতি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আকবর আলী, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য মেহেদী হাসান সরকার।
২নং গোয়ালা ইউনিয়নে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি নুরুল হক (আর্মি) ,ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সদস্য শামসুজ্জামান।
৩নং তিলনা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, চলমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোসলেম উদ্দীন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম ও বিদ্যুৎ।
৪নং আইহাই ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, চলমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি হামিদুর রহমান , ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোতার হোসেন জুয়েল, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু।
৫ নং পাতাড়ী ইউনিয়ন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আ’লীগের সদস্য ও চলমান চেয়ারম্যান মুকুল মিয়া ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
৬নং শিরন্টী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উইনিয়ন আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম আলতাব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম,ইউনিয়ন সহ সভাপতি বোরহান উদ্দীন, ইউনিয়ন সহ সভাপতি আব্দুস সালাম।

উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন গ্রাম-গঞ্জ ও হাট বাজারে। ভোটারদের সাথে সালাম বিনিময় ও দোয়া /আশীর্বাদ শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার কথা জানান দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা হলে তারা জানান, যারা এলাকার উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে পারবে খোঁজ খবর নিয়ে তাকেই যেন মনোনয়ন দেয়া হবে। দলীয় ভোটাররা জানান, সরকার যাকে মনোনয়ন প্রদান করবেন আমরা দলীয় ভাবে তাকেই ভোট দিবো। চলতি বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পার হবে বলে মনে করছেন নতুন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca