বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্ত এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃতে অদ্য ০২/১০/২০২১ ইং তারিখ ১২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৮নং শাহাজানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামস্থ জনৈক আক্তার হোসেন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত শাহজাহান আলী, মাতা-মোছাঃ লালমন নেছা, সাং-হাকিমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৮নং শাহাজানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামস্থ জনৈক আক্তার হোসেন এর বাড়ীর সামনে অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ১২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত শাহজাহান আলী, মাতা-মোছাঃ লালমন নেছা, সাং-হাকিমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ৫০০ গ্রাম হেরোইন, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি এবং মোটরসাইকেল ০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।