• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ঝালকাঠিতে ডাকাত ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে রাজাপুর থানার দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। (২অক্টোবর) শনিবার বিকালে পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ঐ ডাকাত আবুল কালামসহ তার দুই ভায়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকার তার বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় সন্দেভাজন ডাকাত আবুল কালামকে গ্রেপ্তার করতে তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় যায় পুলিশ। এ সময় আবুল কালামের দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম (২৮), জাহানারা বেগম (৩০) সহ স্থানীয় ৪০/৫০ জন আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category