• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

Reporter Name / ৫৫০ Time View
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনেস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. আব্দুল লতিফকে সভাপতি ও জাকারিয়া ডালিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রবিবার বিকেলে পৌরশহরের মকবুল হোটেলে উপজেলার স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার স্বত্ত্বাধিকারী ডা. ডি সি রায় ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন। গঠন করা নতুন কমিটিতে সহ-সভাপতি মো. ফাহিম হোসেন চৌধুরী, অবনী কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক মৃত্যুঞ্জয় পাল এবং কোষাধ্যক্ষ আব্দুল বারী সহ সকল মালিকগন সদস্য হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca