• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

গোদাগাড়ী পৌরসভার উপনির্বাচনে নৌকা প্রার্থীর বিজয়

Reporter Name / ৫২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) নিয়ে আলহাজ্জ অয়েজ উদ্দীন বিশ্বাস ৬২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ গোদাগাড়ী পৌরসভার সংগ্রামী সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু (মোবাইল প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট।

এদিকে ভোটের প্রচারে বাধা, ফেস্টুন ছিঁড়েফেলা, নির্বাচনী অফিস ভেঙ্গে ফেলা, মাইকিং করতে না দেয়া, ভোটারদের কাছে গিয়ে ভোট প্রচারে বাধা দেয়ার অভিযোগে ৬ তারিখে (স্বতন্ত্র প্রার্থী) সাবেক মেয়র আমিনুল ইসলাম (জগ) প্রতীক নির্বাচন প্রত্যাখ্যান করেন। তিনি পেয়েছেন ৩০ ভোট। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতীক) জান্নাতুল ফেরদৌস ৭ তারিখ সকাল ১০ টার দিকে ভোটের প্রচারে বাধা, ফেস্টুন ছিঁড়েফেলা, নির্বাচনী অফিস ভাঙ্চুর করা, মাইকিং করতে না দেয়া, ভোটারদের নিকটে গিয়ে ভোট প্রচারে বাধা প্রদান, ভোটে এজেন্ট দিতে না দেয়া ও ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করার অভিযোগে ফেসবুক লাইভে এসে ভোট বর্জন করেন। তিনি পেয়েছেন ৬১৬ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca