• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোক্তা অধিদপ্তরের অভিযানে নকল কসমেটিকস জব্দ,সাধারণ মানুষের সামনে নকল পণ্য ধ্বংস

Reporter Name / ৩২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিউ মার্কেট বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

আজ (৭ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় নিউ মার্কেট বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযান পরিচালনা কালীন সময় একটি কসমেটিকস স্টোরে সংরক্ষিত থাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক অভিযান চালিয়ে জব্দ করতে সক্ষম হয়। নকল কসমেটিকস সহ বিভিন্ন পণ্যগুলো আসল বলে গ্রাহকদের জানাতো দোকানিরা, সেই বিশ্বাসেই গ্রাহকরা পণ্যগুলো অরিজিনাল বলেই ধরে নিতো।

নকল কসমেটিকস বিক্রি ও গ্রাহদের সাথে প্রতারণার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কসমেটিকস এর দোকান মালিকে (১০ হাজার টাকা) জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম।

জব্দকৃত নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্যগুলো নিউ মার্কেট বাজারে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca