• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে ক্ষুদ্র জাতিসত্তা যুবকের মরদেহ উদ্বার

Reporter Name / ৩৬৫ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর (ঠেকাপাড়া) গ্রামের ক্ষুদ্র জাতিসত্তা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ ওই বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত যুবকের নাম পরিমল উরাও (২৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা মৃত গোবিন্দ উরাওয়ের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষপান করে। ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক জালালউদ্দিন ও পরিবারের লোকজন জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পরিমল উরাও তাঁর নিজ বাড়ির বারান্দায় কীটনাশক জাতীয় বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে । পরে পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁর শারিরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১১ টার দিকে পথেই ওই যুবক মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, পুলিশ খবর পেয়ে শনিবার সকালে মৃত পরিমল উরাওয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা করেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca