• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক, ৭১ হাজার মিটার জাল জব্দ

Reporter Name / ৫৯৫ Time View
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

এ সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা থেকে পাঁচ জেলেকে আটক করে।

সোমবার (১১অক্টোবর’২১) সকাল সোয়া ৬টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি সুন্দর এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৪ জনকে এক বছর করে কারাদণ্ড ও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্তরা হলো- রাজাপুর উপজেলার ডহরশংকর এলাকার মৃত নাজেম হাওলাদারের ছেলে মো. আক্কাবর হাওলাদার (৬০), মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. হাফিজুর হাওলাদার (২৬), ঝালকাঠি সদরের চাঁনপুরা এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে মো. রেজাউল ব্যাপারী (২৫), মো. সেলিম ব্যাপারীর ছেলে মো. রাসেল (২০), এসকেন্দার গাজীর ছেলে মো. খলিলুর রহমান গাজী (৫৫)।

অভিযানের সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca