• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রামীণফোনের মালামাল বিক্রয় ও মালামাল চুরির ঘটনায় থানা পুলিশের পৃথক দুটি চৌকস অভিযানে দেশের বিভিন্ন এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহআলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, গত আগষ্ট মাসের ২৩ তারিখে উপজেলার ইউনিয়ন পরিষদ পার্শ্বে মরহুম দুলাল চৌধুরীর বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয় করা নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতি জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মর্তা তারেকুর রহমান সরকারের নের্তৃত্বে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন মামলার তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ অক্টোবর) পুলিশ উপ পরিদর্শক মানিক হোসেন সঙ্গীয় চৌকস ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬.১০ টায় নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ওই তিনজন সদস্যকে গ্রেফতার করে সাপাহার থানায় নিয়ে আসেন। ১৩ অক্টোবর বুধবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে। উক্ত চুরি মামলার ঘটনায় চোরাই মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca