• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৪জন আহত।

Reporter Name / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
১৪ই অক্টবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা ও সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে দেবদাস মন্ডল (৩৫)।
গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে
কয়েকজন দিনমজুর আলমসাধু যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গান্না বাজারের পুর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহণের একটি বাস পিছন দিক থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রমিজ উদ্দিন তপু বলেন, সকালে নজু মন্ডল, মতিয়ার মোল্লা, নুর নবি ও জিল্লর রহমান নামে ৫ জন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নজু মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপরদিকে মহেশপুর থানার এএস আই হাবিব জানান, সকাল ৬ টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে চড়ক তলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category