• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।

Reporter Name / ৬৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।

গোমস্তাপুর  প্রতিনিধিঃ 

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে  বীরমুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তোহুর আলীর (৭২) জানাযার নামাজ তোফাজ্জল হোসেনের আমবাগানে অনুষ্ঠিত হয়। পরে ভুত বাজার কবরস্থানে দাফন করা হয়।

 

মঙ্গলবার বিকেল ৩ টায় গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

জানাজায় উপস্থিত ছিলেন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাদেরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী মন্ডলসহ স্থানীয় ব্যক্তিবর্গ৷

 

বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  তোহুর আলী গতকাল সোমবার রাত সাড়ে আট টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাঙ্গাবাড়ী শিবরাম পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসরে ছিলেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান,নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category