• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পানির রিংপার্টে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ৩৭৬ Time View
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

গোমস্তাপুরে পানির রিংপার্টে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে রিংপার্টে থাকা পানিতে ডুবে রুমানা বর্ষা (১৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রুমানা বর্ষা গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্ৰামের রাসেলের মেয়ে।

রুমানা বাবা রাসেল আলী ও খালা রওশনারা পপি ঢাকা পোস্টকে জানান, সকালে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। রুমানা আঙিনায় খেলছিল। এক সময় আঙিনায় থাকা রিংপার্টের পানিতে ডুবে যায় সে। পরে সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca