• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রধান শিক্ষকের মারধরে হাসপাতালে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী

Reporter Name / ৬১৩ Time View
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

মো:জোহরুল ইসলাম জোহির,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-পাগল,বেওয়ারিশ এবং মানসিক ভারসাম্যহীন রাস্তায় পড়ে থাকা মানুষ কে নিয়ে কাজ করে গোলাবাড়ি গ্রামের মোটর মেকানিক আব্দুল গনি ফিটু। আব্দুল গনির মতো সমাজে এরকম পরউপকারি লোক খূঁজে পাওয়া বেশ কঠিন। তিনি সমাজের রাস্তার ধারে পড়ে থাকা পাগল কে নিয়ে এসে নিজ বাড়িতে রেখে একজন সম্পূর্ণ মানুষের রূপদান করে থাকেন। এসব পাগল কে গনি নিজ হাতে গোসল করিয়ে দেন। পাগল,বেওয়ারিশ এবং মানসিক ভারসাম্যহীন রাস্তায় পড়ে থাকা এসব মানুষ কে একজন সুস্থ মানুষ রূপে পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছেন প্রায় কয়েকশ লোক কে। এখন ও তাঁর মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনে রয়েছে ছয় জন পাগল। এমন পরউপকারি ফিটু কে মারধর করে হাসপাতালে পাটিয়েছে গোলাড়ড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেমুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানাগেছে,গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর গোলাবাড়ি স্টেশন জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল গনি ফিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি আলোচনায় বসেন। আলোচনায় গোলাবাড়ি স্টেশন জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে লেখাপড়া আর করতে দেওয়া হবে না মর্মে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেমুল ইসলাম মত দেয়। অপর পক্ষে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুুর আমল হতে যেহেতু মসজিদে চালু রয়েছে সেহেতু মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর কার্যক্রম চলবে। দেশের প্রায় সব মসজিদ গুলোতেই ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখানে ছোট ছেলে মেয়েরা স্বাচ্ছন্দ্যে ইসলামি শিক্ষা গ্রহন করে। এটি চলতে থাকবে বলে গনি মত প্রকাশ করে।
ঘটনার এক পর্যায়ে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেমুল ইসলাম ফিটুর মতামত কে উপেক্ষা করে সভা পন্ড করে দেয়। বাড়ি যাওয়ার জন্য মসজিদ হতে আব্দুল গনি ফিটু বের হতেই তাজেমুল ইসলাম ও তাঁর লোকজন ফিটু কে বেধড়ক লাথ,কিল ঘুষি মেরে শরীরে লীলা ফেলে জখম করে দিলে স্থানীয়রা ফিটু কে শুক্রবার দুপুর আড়াইটার দিকে নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ফিটুর শারিরীক অবস্থা অত্যান্ত লাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে ফিটু কানে কম শুনতে পাচ্ছে।

এ বিষয়ে গোলাড়ড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমি মারধরের সাথে জড়িত নয়,সভা শেষে কিছু যুবকরা ফিটু কে মারধর করেছে।

এ বিষয়ে গুরুতর আহত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল গনি ফিটু কাতর কন্ঠে বলেন,পূর্ব পরিকল্পিত ভাবে তাজেমুল মাষ্টার নিজে এবং তাঁর লোকজন কে দিয়ে আমাকে মারধর করেছে।পূর্ব শত্রুতার জের ধরে সে এর আগেও তাঁর স্কুল থেকে আমার মেয়েকে হ্রাস টিকিট দিয়ে বের করে দিয়েছিলো। ঘটনার সঠিক তদন্ত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে আমি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি খুব দু:খ জনক। আমি মারধরের ঘটনা জানতে পেরেই তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফিটু কে মারধরের ঘটনায় যারা জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে,ফিটুর মানবিক কর্মকান্ডের চিত্র তুলেধরে গত মাসে দৈনিক কালের কন্ঠ,ডিভিসি চ্যানেল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পত্রিকায় তাঁর সংবাদ প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca