• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ৯ হাজার টাকা।

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

২৩ অক্টোবর ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরগুনার সহযোগিতায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ:দা:) জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া বাজার, কাউনিয়া বাজার ও বেতাগী বাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে প্রশাসনিক ব্যবস্থায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৯,০০০/- ( নয় হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও চাল,ডাল, তেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এসময় করোনাকালীন পরিস্থিতিে ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করার আহ্বান জানানো হয়েছে।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বেতাগী, RAB-৮ সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা ) এর একটি টিম, ক্যাব, সেনেটারী ইন্সপেক্টর মোঃ রেজাউল কবীর এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca