• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সিএনজি-মাটরসাইকেল মুখামুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন মাটরসাইকেল চালক নিহত হয়েছে। রাববার (২৪ অক্টাবর) সকাল আনুমানিক ৯টার দিকে গোমস্তাপুর -রহনপুর সড়কে সিএনজি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘট। এতে মাটরসাইকেল চালক কাশিমপুর গ্ৰামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে মো. হৃদয় (২১) ঘটনাস্থলে নিহত হয়। অপরজন মোটরসাইকেল আরোহী একই ইউনিয়নের ফকিরপাড়া গ্ৰামের আজিজুর রহমানের ছেলে মো. অনিক’কে (১৯) গুরুতর আহত অবস্থায় মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
নিহতর নিহতের আত্মীয় বেলালউদ্দিন জানান, মাটরসাইকেল চালক হৃদয় গোমস্তাপুর থেকে রহনপুর যাওয়ার পথে নিমতলা কাঁঠাল নামক স্থানে সিএনজি’র সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সে ঘটনাস্থলে মারা যায়। অপর আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয় গোমস্তাপুর থানার উপপরিদর্শক জালালউদ্দিন জানান, যেহেতু এটা একটি সড়ক দূর্ঘটনা আর নিহত পরিবারের কোন দাবি না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারর নিকট লাশ হস্তান্তর করা হয়ছ। এ ঘটনার ঘাতক চালক পলাতক রয়েছে আর সিএনজিটি থানায় আটক করে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca