• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

কাপড়ের মাস্ক বিতরণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৩৬০ Time View
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাধারণ মানুষের জন্য কাপড়ের মাস্ক বিতরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কারণ হলো- যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন। মন্ত্রিসভার ওই বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়।

আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে ঘরের বাইরে সবাই মাস্ক ব্যবহার না করলে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় সরকারের নানা উদ্যোগের পরেও খুব একটা সফলতা আসবে না বলেই মনে করছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসন থেকে আমাদের কাছে সাজেশন এসেছে। তারা বলছেন, জরিমানা করার পরে, জেল দেওয়ার পরেও মানুষের মধ্যে ওইভাবে সচেতনতা আসছে না। সেক্ষেত্রে কাউকে ফাইন (জরিমানা) করলে সে বলে- ‘ওই যে চার-পাঁচজন মাস্ক ছাড়া যাচ্ছে ওদের ফাইন করেন’।

তিনি বলেন, এজন্য মন্ত্রিসভা পরামর্শ দিয়েছে- স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক যেসব প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রচার করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category