• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সাপাহারে বাগান পরিচর্যায় ব্যাস্ত আমচাষীরা

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে চলতি বছরে ব্যাপক আমের ফলন হওয়ায় ও অধিক মুনাফা পাওয়ায় সন্তুষ্ট এলাকার আমচাষীরা। এরই ধারাবাহিকতায় সামনে বছরে আম উৎপাদনের ধারা অব্যহত রাখতে এবং ভালো ফলনের আশায় আবারো আমের গাছ পরিচর্যায় ব্যাস্ত হয়ে পড়েছেন এলাকার আমচাষীরা। রীতিমত গাছে কীটনাশক প্রয়োগে সহ আম গাছের নানাবিধ পরিচর্যায় ব্যাস্ততম সময় পার করছেন স্থানীয় পেশাদার আমচাষীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রানুযায়ী এবছরে উপজেলায় মোট ১০হাজার হেক্টর জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের আম। যার মধ্যে বারোমাসি কার্টিমন জাতের আম চাষ হচ্ছে ৫হেক্টর জমিতে।
এলাকার আমবাগান গুলো ঘুরে জানা যায়, এসময় গাছে অনেক ধরণের পোকা মাকড় বসে গাছের পাতা কেটে নষ্ট করে দেয়। তাই মৌসুম শুরু হবার আগে থেকেই কীটনাশক স্প্রে করে গাছের রোগ বালাই দূর করাতে ব্যাস্ত চাষীরা। এই উপজেলার আমের সুনাম রয়েছে দেশ-বিদেশে। আর এই সুনাম ধরে রাখতে যেন চেষ্টার ত্রুটি নেই চাষীদের। এছাড়াও আম গাছে পোকা মাকড়ের আক্রমণ ক্রামগত বাড়লে এবং তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা না নিলে গাছের আম উৎপাদন ক্ষমতা হ্রাস পায় বলে জানান আমচাষীরা।
ইসলামপুর গ্রামের আমচাষী মাহফিজুর রহমান জানান, এবছরে গাছে রোগ বালাইয়ের মধ্যে ছত্রাক রোগ দেখা যাচ্ছে। এছাড়াও মাকড় ও উইল্ট পোকার আক্রমনের ফলে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। যার কারনে মৌসুম শুরুর আগেই এসব পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার লক্ষ্যে গাছে নানা গ্রুপের কীটনাশক প্রয়োগ করছেন তিনি।
আমচাষী আনোয়ার হোসেন বলেন, আম চাষে যেমন লাভের পরিমাণ রয়েছে ঠিক সেভাবে আম গাছের পরিচর্যায় খরচও রয়েছে ব্যাপক। মৌসুমের আগে থেকেই শুরু করে আম হারভেষ্ট করা পর্যন্ত আম গাছের নানা রোগ ব্যাধি লেগেই থাকে। যার ফলে বাগানের প্রতিটি গাছেরই ব্যাপক পরিচর্যা করতে হয়। যাতে করে খরচের পরিমাণ নেহায়তই কম না।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম জানান, বর্তমানে এই উপজেলায় মোট ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এর মধ্যে বারোমাসি কার্টিমন জাতের আম রয়েছে ৫ হেক্টর জমিতে। বর্তমানে আশ্বিনা জাতের কিছু আম গাছে মুকুল আসছে। যার জন্য ব্যাপক পরিচর্যা করতে হচ্ছে আম গাছের। রোগবালাইয়ের প্রতিকার সম্পর্কে তিনি জানান, আমচাষীদের এবছরে আমের ছত্রাক জনিত রোগের প্রতিষেধক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের কীটনাশক ও পোকা মাকড়ের জন্য সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যাবহারে জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আমচাষীদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নানাবিধ পরামর্শ কার্যক্রম অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca