শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে সেফটি ট্যাংক খননের সময় বালি চাপায় একজন মারা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,
বৃহস্পতিবার (২৮ শে অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টার সময় নন্দলালপুর গ্রামের মৃত সাজ্জাদ আলির ছেলে আবু তালেব ঘরামু (৪০) সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল মান্নানের বাড়িতে সেফটি ট্যাংক খনন করার সময় বালি চাপা পড়ে। সংবাদ পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে দ্রুত উপস্থিত হয়ে বালি সরিয়ে আবু তালেবকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে গোমস্তাপুর থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনা স্থলে উপস্থিত হয়ে আবু তালিবের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেন।