• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

গলাচিপার আট ইউপি নির্বাচন

Reporter Name / ৫৪৫ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বিদ্রোহীদের দাপটে নৌকার প্রার্থীদের ভরাডুবির শঙ্কা
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর গলাচিপা উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। এ নির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। ভোটারদের পক্ষে টানতে চলছে উঠান বৈঠক, পথসভাসহ নানা কার্যক্রম। এদিকে বিদ্রোহী প্রার্থীদের দাপটে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে আওয়ামী লীগ প্রার্থীরা।এ অবস্থা সামাল দিতে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালামের পক্ষে দ্ব্যর্থহীন ভাষায় উপস্থিত ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।শুক্রবারের মধ্যে বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচন থেকে সরে না আসলে তাদের বিরুদ্ধে কারণ দর্শানো, হুশিয়ারী চিঠি, বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতাদের। তৃণমূল কাউন্সিলে সর্বোচ্চ ভোট পেলেও দলের মনোনয়ন না পেয়ে এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন মো. মাসুদ রানা।এ ছাড়া কলাগাছিয়া ইউপিতে মাইনুল সিকদার তৃণমূলের কাউন্সিলে সর্বোচ্চ ভোট পেলেও দলীয় মনোনয়ন দেয়া হয় নজরুল ইসলাম দুলাল চৌধুরীকে। এ কারনে বিদ্রোহী প্রাথী হয়ে লড়ছেন মাইনুল সিকদার।
বকুলবাড়িয়া ইউপিতে শহিদুল ইসলাম তৃণমূলের কাউন্সিলে সর্বোচ্চ ভোট পেলেও দলীয় মনোনয়ন দেয়া হয় বর্তমান চেয়ারম্যান আবু জাফর খানকে। এ অবস্থায় বিদ্রোহী প্রার্থী হিসাবে লড়ছেন শহিদুল ইসলাম। গজালিয়া ইউপিতে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আখম জাহাঙ্গীর হোসাইনের ভাই খালিদুল ইসলাম তৃণমূলে কাউন্সিলের সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। দলের মনোনয়নও তাকে দেয়া হয়। এ ইউপিতে নির্বাচনে বিদ্রোহী হিসাবে লড়ছেন বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান বিশ্বাস। ডাকুয়া ইউপিতে বিশ্বজিৎ রায় তৃণমূলের কাউন্সিলে সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন অ্যাড. মামুন খান। তিনি গলাচিপা উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। গলাচিপা সদর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর হোসেন টুটু। এ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাদির সাথে।সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি রয়েছে চরকাজল ইউনিয়নে। এ ইউপিতে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে তৃণমূলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। অত্যন্ত গোপনে উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল দেখিয়ে তিন জনের নাম কেন্দ্রে পাঠান। মনোনয়ন দেয়া হয় বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রহমান রুবেলকে। এ কারণে প্রার্থী হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিনের বাবা চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা শাহিন গাজী। চরবিশ্বাস ইউপিতে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী মনোনয়ন পেলেও তার বিরুদ্ধে বিদ্রোহী হিসাবে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ নেতা মো. রাজা মিয়া। এ পরিস্থিতে নৌকা মার্কার প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca