• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মাটির দেয়াল ধ্বসে যুবকের মর্মান্তিক মৃত্যু!

Reporter Name / ৪৫২ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারের অদূরবর্তী পত্নীতলায় দেয়াল ধ্বসে শীতেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফোকন্দা পূর্বপাড়া গ্রামে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পত্নীতলা উপজেলার ফোকন্দা গ্রামে মাটির দেয়াল ধ্বসে শীতেনের মৃত্যু ঘটে।
স্থানীয় লোকজন জানান, মহাদেবপুর উপজেলার হাতুড় শালবাড়ী গ্রামের বিনিরামের ছেলে শীতেন পত্নীতলা উপজেলার ফোকন্দা পূর্বপাড়া গ্রামে তার মামাতো ভগ্নিপতি সমরের বাড়ীতে মাটির বাড়ী ভেঙ্গে ইটের বাড়ীর কাজ করতে আসেন। এসময় বাড়ীর মাটির প্রাচীর ভাঙতে গিয়ে দেয়াল ধ্বসে মাটির নিচে চাপা পড়লে তার মাথার ডান সাইড ও চোখ থেঁতলে যায়। সেই সাথে তার বাম পা ভেঙে যায়। ঘটনাস্থল হতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

বিষয়টি নিয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category