• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা।

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

তারিখ ৩১ অক্টোবর ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি

গলাচিপা উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচন নিশ্চিত করতে এবং আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন পটুয়াখালী জেলা প্রশাসক। রবিবার সকাল ১০ টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন,’নির্বাচন শতভাগ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারদের কোন ধরণের সমস্যা হলে স্থানীয় প্রশাসনকে জানাবেন।
যদি বড় কোন সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে জানাতে পারেন।’ সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো.আলাউদ্দিন,বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো.আলাউদ্দিন,র‍্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার মো.শহিদুল ইসলাম (এস),পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শফিকুল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।প্রধান অতিথি জেলা প্রশাসক মো.কামাল হোসেন মত বিনিময় সভায়
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca