• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রোয়াংছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ” এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বান্দরবানে রোয়াংছড়িতে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপল‌ক্ষে র‌্যালী,আ‌লোচনা সভা,যুব ঋনের চেক ও সনদ বিতরন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার (০১ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০ টার দিকে উপ‌জেলা প্রশাসন ও যুব উন্নয়‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু সভাপ‌তিত্বে ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
এ সময় বি‌শেষ অ‌তিথী হি‌সে‌বে উপস্থিত ছিলেন উপ‌জেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা নিবার্চন অফিসার পোরানতু চাকমা, উপ‌জেলা সহকারী প্রোগ্রামার আই‌সি‌টি ‌সৌরভ চক্রবর্তী, প্রেসক্লাব অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, সহ উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীগন ।
উক্ত অনুষ্ঠান‌ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজির আজমেদ সঞ্চালনায় আলোচনা সভাতে উপজেলা নিবার্হী অফিসার বলেন যুবরাই লরবে, ডিজিটাল বাংলাদেশ গরবে, নিজেরাই উদ্যোক্ত হয়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতাকে কাজে লাগাতে হবে।
জাতীয় যুব দিবস উপলক্ষে ৫জনকে যুব ঋণ বিতরণ করেছেন গবাদিপশু প্রকল্পের শৈসিংপ্রু মারমা,ঋণ পরিমাণ ৬০,০০০/-(ষাট হাজার), ঠিকানাঃ নাছালং পাড়া, ৪নং ওয়ার্ড, নোয়াপতং ইউনিয়ন, ফিলিপ ত্রিপুরা, ঋণ পরিমাণঃ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) ঠিকানাঃ আন্তাহা পাড়া, আনুন বম, ঋণ পরিমাণঃ ৪০,০০০/-(চল্লিশ হাজার), ঠিকানাঃ ক্যপ্লাং পাড়া, রোয়াংছড়ি ইউনিয়ন, উবামং মারমা, ঋণ পরিমাণঃ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার), ঠিকানাঃ লেগইং পাড়া, আলেক্ষ্যং ইউনিয়ন, পুথিমালা তৈরি (শোপিস) প্রকল্পের হাঁজনি ত্রিপুরা, ঋণ পরিমাণঃ ৪০,০০০/-( চল্লিশ হাজার), ঠিকানাঃ সিনাই পাড়া, তারাছা ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca