• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন:গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ-এর কার্যনির্বাহী কমিটির সভা

Reporter Name / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ১১নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (০২নভেম্বর) রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস হাসানুজ্জামান নুহু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য গোলাম মোহাম্মদ ফিটু, তথ্য ও সহ-প্রচার সম্পাদক মইনুদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনসহ আওয়ামী লীগ সদস্যগণ।সভায় দলীয় সিদ্ধান্ত হয়,আগামী ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসকল আওয়ামী লীগ নেতা নৌকার বিদ্রোহী হিসেবে ভোটে অংশগ্ৰহণ করেছে কিংবা বিদ্রোহী প্রার্থীর সাথে প্রচার-প্রচারণা করছে। তাদেরকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে রেজুলেশন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে ইউনিয়ন কমিটি রেজুলেশন পাঠালে উপজেলা কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca