• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

মিথ্যা মামলায় জামিনে মুক্ত রাজশাহীর ১৪ তরুণ সাংবাদিক

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

মিথ্যা মামলায় রাজশাহীর ১৪ জন তরুণ সাংবাদিকের জামিন দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন আদালত-২ এর বিজ্ঞ বিচারক শঙ্কর কুমার বিশ্বাস। সাংবাদিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মিজানুর রহমান বাদশা। এছাড়া এসময় সাংবাদিকদের পক্ষে আদালতে দাঁড়ান উকিল বারের সাধারণ সম্পাদক পারভেজ জাহিদী, সিনিয়র এডভোকেট মুতাসিম বিল্লাহ্, এডভোকেট আবদুল্লাহ আল মামুন-সহ আরো ৯ জন আইনজীবী। এ সময় বিচারক আইনজীবীদের কথা গুরুত্বের সাথে শোনেন এবং অপরাধ পর্যালোচনা এ জামিন আদেশ দেন।

প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলার বিষয়ে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন রাজশাহী আদালতে কর্মরত আইনজীবীরা। এ দিকে মানববন্ধনে উপস্থিত থাকা দুই বীর মুক্তিযোদ্ধাকে অপমান-অপদস্ত করায় ফুঁসে উঠেছেন রাজশাহীর বীরমুক্তিযোদ্ধারা, তাঁরা খুব তাড়াতাড়ি মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসী ও দূর্ণীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব, হামলায় আক্রান্তদের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ),মানবাধিকার সাংবাদিক সংগঠন (আইএইচসিআরএফ), বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও চারটি জাতীয় পর্যায়ের সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের স্থানীয় কমিটির ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রাজশাহীর দুই দূর্নীতিবাজ শিক্ষা বিভাগের কর্মকর্তার অপসারণের দাবিতে শান্তি পূর্ণ মানববন্ধন বন্ধ করার জন্য দৈনিক কালের কন্ঠের রাজশাহী প্রতিনিধি ও আরইউজে সভাপতি রফিকুল ইসলাম দূর্নিতিবাজদের এজেন্ডা বাস্তবায়ন করতে সন্ত্রাসী হামলা চালান। সন্ত্রাসী মামলা প্রতিহত করতে গিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের পাঁচজন সাংবাদিক আহত হন। এরপর রাতের আঁধারে রফিকুলের পক্ষে আরেক সাংবাদিক নেতা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ১৪ তরুণ সাংবাদিকের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই ১৪ সাংবাদিক হলেন ডেইলি ইন্ডাস্ট্রি’র রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর, দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, দৈনিক গণকন্ঠের ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিন’র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, দৈনিক বিশ্ব মানচিত্র’র ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, দৈনিক রুপালী দেশ’র রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক বিচিত্রার রাজশাহী প্রতিনিধি সাগর নোমানী, দৈনিক বাংলাদেশ বাংলাদেশ সমাচার’র রাজশাহী প্রতিনিধি জুবায়ের আলম রাজন, দৈনিক আমাদের মাতৃভূমির সুমন হোসেন ও ভোরের আভা.কম এর হারুন অর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca